প্রকাশিত: ২৭/০৯/২০১৬ ৯:২৮ পিএম

14502807_627139434122684_2288951077060828003_nস্পোর্টস ডেস্ক: আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। ইতি মধ্যে চার আইকনের নাম চূড়ান্ত করেছে বিপিএল কমিটি। গত বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান।

এবারের আসরে খেলবেন ঢাকার হয়ে। গতবার সিলেটের হয়ে খেলেছেন মুসফিকুর রহিম। তবে এবার খেলবেন বরিশাল বুলসের হয়ে।এদিকে গত বিপিএলে চমক দেখানো বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবার খেলবেন নতুন দল খুলনায় টাইটানসের হয়ে।

আর প্রথমবারেই কুমিল্লাকে শিরোপা এনে দেয়া মাশরাফি খেলবেন কুমিল্লার হয়ে। এবং তামিম খেলবেন তার পুরনো দল চট্টগ্রামের হয়ে। এছাড়া নতুন দুই আইকন সৌম্য খেলবেন রংপুরের হয়ে। আর সাব্বির খেলবেন নতুন দল রাজশাহীর হয়ে।

তবে চমক থাকছে বিদেশি কোঠায়। বিপিএল খেলতে আসছে ক্রিস গেইল, আফ্রিদি, ডিজে ব্রাভো, আন্দ্রে রাসেল, কুমার সাঙ্গাকারার মত ক্রিকেটাররা। জানা গেছে, এবার ডিজে ব্রাভো, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, আন্দ্রে রাসেল, রবি বোপারাসহ আরো কয়েকজনকে নিশ্চিত করেছে ঢাকা ডিনামাইটস।

এবার তামিমের দল চিটাগাংয়ের হয়ে তিন চারটি ম্যাচ খেলতে পারেন ক্রিস গেইল। মারলন স্যামুয়েল, আশার জাইদি ও নুয়ান কুলাসেকারাকে সম্ভবত ধরে রাখছে মাশরাফির কুমিল্লা। শহিদ আফ্রিদির রংপুরে এবং ড্যারেন স্যামির রাজশাহীতে খেলার সম্ভাবনা বেশি।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer