উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০৩/২০২৩ ৯:৩৫ এএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল যুবলীগকে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে উল্লেখ করে বলেছেন, যুবলীগের নেতা-কর্মীরা আদর্শের এই সংগঠনকে ভালোবাসে বলেই শেখ হাসিনার ডাকে রাজপথে আছে এবং থাকবে। যুবলীগ নেতা-কর্মীরা বিএনপি-জামায়াত ও দেশবিরোধী চক্রের বাংলাদেশের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। গত ১৪ বছরে দেশের উন্নয়নের সুফল আপনারা পাচ্ছেন। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে।
উখিয়া উপজেলা যুবলীগের সুশৃংখল সম্মেলনের প্রশংসা করে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
রোববার (১২ মার্চ) বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার ত্রি-বাষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বাষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর।
এছাড়াও অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় (দায়িত্বপ্রাপ্ত) ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল।
বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ ও চট্টগ্রাম বিভাগীয় (দায়িত্বপ্রাপ্ত) নেতা মোঃ সাইফুর রহমান সোহাগ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, গাজী শাহ জাহান, মকবুল হোসেন মিথুন, সরওয়ার কামাল পাশা, আনিসুল ইসলাম চৌধুরী ও মাসুদ আমিন শাকিলসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...