প্রকাশিত: ০৩/০৯/২০১৮ ৯:২৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
ভৈরবে অভিনব কায়দায় একটি মোটরসাইকেলের চাকার টায়ারের ভেতরে করে আনা বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব।
সোমবার দুপুরে শহরের দুর্জয় মোড়ের এসএ পরিবহন কুরিয়ারের সামনে তানভীর ও সৌরভ নামের দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিতে এলে তাদেরকে আটক করা হয়। তাদের বাড়ি নরসিংদী জেলায় বলে জানা গেছে।
ভৈরব র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলটি ভৈরব এসএ পরিবহনের কুরিয়ার শাখায় বুকিং দেয়া হয়। এটির সামনের চাকায় ইয়াবার একটি বড় চালান আসছে বলে জানতে পারে র‌্যাব। এমন খবর পাওয়ার পর র‌্যাব সদস্যরা গতকাল রোববার রাত থেকে এসএ পরিবহনের সামনে অবস্থান নেয়। সোমবার দুপুরে তানভীর ও সৌরভ মোটরসাইকেলটি নিতে এলে তাদেরকে আটক করা হয়।
এসময় মোটরসাইকেলটির সামনের চাকার টিউববিহীন টায়ার থেকে আট হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলেও জানান রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...