প্রকাশিত: ০৩/১০/২০১৬ ৬:২৩ পিএম , আপডেট: ০৩/১০/২০১৬ ৬:২৪ পিএম

shahid-pic-03-10-2016-2শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ৩টি ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। গতকাল রবিবার বিকালে তেলখোলা, মোছা খোলা নামক এলাকার ব্রিজগুলো পরিদর্শন করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মোজাফ্ফর আহমদ, জয়নাল আবেদীন, তোফাইল আহমদ, সাবেক ইউপি সদস্য মানিক চাকমা, থাইংখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল আলা হেলালী, যুবলীগ নেতা ফয়সাল মাহমুদ ইউছুপ ও আনোয়ার। এর আগে মুসলিম ও চাকমা সম্প্রদায় নিয়ে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, যেকোন মূল্যে পালংখালী ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে হবে। দিন দিন যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer