প্রকাশিত: ২৩/০১/২০১৮ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪২ এএম

নিউজ ডেস্ক::

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়াল বেতিসের বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। এ দু’জনের জোড়া গোলের পাশাপাশি ইভান রাকিতিচের গোলে ৫-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

রোববার রাতে রিয়াল বেতিসের মাঠে অনুষ্ঠি ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনাকে ঠিক ছন্দে দেখা যাচ্ছিল না। তবে বিরতির পরই পাল্টে যায় চিত্র। দ্বিতীয়ার্ধেই দুটি করে গোল করেন মেসি ও সুয়ারেজ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মাঝমাঠ থেকে সুয়ারেসের দেওয়া পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে নেন রাকিতিচ। মিনিট পাঁচেক পর গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বার্সার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।

মেসি গোল করার মিনিট পাঁচেক পর ডি-বক্সের মধ্যে রাকিতিচের বাড়ানো বল ভলিতে জালে জড়িয়ে বার্সেলোনাকে আরও এগিয়ে নেন সুয়ারেজ। ম্যাচের ৮০তম মিনিটে আবারও গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন মেসি। ম্যাচ শেষ হওয়ার আগে রিয়াল বেতিসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সুয়ারেজ। ৮৯তম মিনিটে মেসির পাস থেকে জোড়ালো শটে গোল করে দলকে ৫-০ গোলের ব্যবধানে বড় জন এনে দেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

এই জয়ের মধ্য দিয়ে লা লিগায় ২০ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪০।

দিনের অপর ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারানো রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়াল তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer