প্রকাশিত: ২৭/০৬/২০১৮ ৯:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৯ এএম

অনলাইন ডেস্ক::
মেসির আলিঙ্গন আমাকে গর্বিত ও সুখী করেছে: সাম্পাওলি
টাচলাইনে মেসির সঙ্গে হোর্হে সাম্পাওলি (ডানে)
বিশ্বসেরা লিওনেল মেসিকে ঠিকমতো ব্যবহার করতে না পারায় আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির কঠোর সমালোচনা হয়েছে। কোচের সঙ্গে খেলোয়াড়দের বনিবনা হচ্ছে না বলেও গুঞ্জন ছড়িয়েছিল।

তবে এ নিয়ে কোনো জবাব দেননি তিনি। শেষ ষোলো নিশ্চিত করার পর অন্যভাবে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
নাইজেরিয়ার বিপক্ষে মঙ্গলবার রাতে প্রথম গোলের দেখা পেয়েছেন মেসি, প্রথম জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনাও। এরপর সাম্পাওলি বলেন, মেসি যখন আসল এবং আমাকে জড়িয়ে ধরল তখন নিজেকে খুব গর্বিত ও সুখী মানুষ মনে হয়েছে। কারণ সে জানে আমি প্রত্যেকটা দিনই প্যাশন নিয়ে কাজ করেছি।

তিনি আরও বলেন, ‘ফুটবলের খাতিরে মেসির সঙ্গে ভ্রমণের ও গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে একসঙ্গে কাটানোর সুযোগ হয়েছে। সে আমাকে বেশ ভালো করেই জানে এবং এটাও জানে রাশিয়ায় আমাদের স্বপ্নটা কী এবং সে অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু করতে আমরা কেমন মরিয়া হয়ে আছি। ‘ সূত্র: গোল ডটকম

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer