প্রকাশিত: ২৭/০৩/২০১৭ ১০:৩৭ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের হিসাব মেলাতে গিয়ে বার বার তাল কেটে যাচ্ছে রুম্পার। এত তাড়াতাড়ি পৃথিবী তাকে বিদায় করে দেবে! অনেকটা ভাবলেশহীন দু’টি চোখ। শুধু চোখের পাতা ভেজা বন্ধু, সহপাঠী আর স্বজনদের। দু’টি কিডনিই অকেজো হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী নাজনীন সুলতানা রুম্পার।

চিকিৎসকরা জানিয়েছেন, নাজনীনের দুটি কিডনিই সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছে। জরুরিভিত্তিতে তার কিডনি পরিবর্তন করতে হবে। এজন্য প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন।

নাজনীনের বড় ভাই আল রাশেদ বলেন, ‘গত বছর অক্টোবর মাসে হঠাৎ করেই নাজনীন অসুস্থ হয়ে যায়। তখন ধরা পড়ে যে নাজনীনের দুটো কিডনিই নষ্ট। এরপর থেকেই তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন সপ্তাহে তিনটি করে ডায়ালাইসিস করাতে হচ্ছে যা অত্যন্ত ব্যয়বহুল। ‘

‘বর্তমানে নাজনীনের শারীরিক অবস্থা খুবই খারাপ (স্টেজ-৫ ওপরে অবস্থান করছে)। ডাক্তার বলেছে- যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে’ কান্নাজড়িত কণ্ঠে বলেন রাশেদ।

নাজনীনের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। সমাজের বিত্তবানদের একটু সাহায্যই পারে নাজনীনকে পৃথিবীর আলো-বাসাতে বাঁচিয়ে রাখতে।

সহযোগিতা করার মাধ্যম: হিসাব নম্বর- ১২৩.১০১.০১৬০২৯২। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড ঢাকা।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...