প্রকাশিত: ৩১/১২/২০১৯ ৪:৫১ পিএম , আপডেট: ৩১/১২/২০১৯ ৪:৫৩ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করছে সরকার। এই বর্ষকে আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সহ প্রায় প্রতিটি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনও বিশেষ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম আন্তর্জাতিক ম্যাচ কিংবা টুর্নামেন্ট আয়োজন।

এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করছিল, আর্জেন্টাইন কিংবদন্তী, ফুটবলের রাহপূত্র নামে পরিচিত দিয়েগো ম্যারাডোনাকে প্রথমবারের মত ঢাকায় আনা যায় কি না। অবশেষে বাফুফে তাদের সেই চেষ্টায় সফল হলো।

ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আলোচনা করে বাফুফে নিশ্চিত হয়েছে, মুজিববর্ষে ম্যারাডোনা ঢাকায় আসবেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আজ এই ঘোষণা দিয়েছেন।

তবে, কবে, কখন ম্যারাডোনা ঢাকায় আসতেছেন, সেটা নিশ্চিত হয়নি। ১৭ মার্চ থেকে যেহেতু শুরু হবে মুজিববর্ষ। বছর ব্যাপি, তথা ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে এই বর্ষের কার্যক্রম, এই সময়ের মধ্যেই যে কোনো সময় ম্যারাডোনাকে ঢাকায় আনা হবে। তবে বাফুফে জানিয়েছে, ম্যারাডোনার সুবিধাজনক সময় অনুযায়ী তার আগমণের সময় এবং সূচি ঠিক করা হবে।

শুধু এটুকু জানা গেছে, ‘এক থেকে দুই রাত্রির বেশি তিনি ঢাকায় থাকবেন না। বাংলাদেশে ম্যারাডোনার যে সসফর সূচি থাকবে, তার মধ্যে অন্যতম হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বাকিগুলো ম্যারাডোনার সফরে সময়ের দৈর্ঘ্য অনুসারে ঠিক করা হবে

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer