প্রকাশিত: ১৯/০৯/২০১৭ ৭:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজারের মিয়ানমার সীমান্ত এলাকার সব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওর্য়াক বন্ধ করে দেয়া হয়েছে।
জাতীয় স্বার্থ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি হয়ে দাঁড়ানোর প্রেক্ষিতে মোবাইল সেবাদানকারী টাওয়ার কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
সরেজমিনে সোমবার বিকেলে উখিয়া উপজেলার কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাংলালিংকের টাওয়ার বন্ধ করার কাজ করতে দেখা গেছে। এখানে দায়িত্বরত বাংলালিংকের কারিগরি টিমের সদস্য আবু বকর সিদ্দিক স্বপন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা টেকনাফ থেকে উখিয়া, বান্দরবান পর্যন্ত সীমান্ত এলাকার সব টাওয়ারের সংযোগ বন্ধ করে দিয়েছি।
ওই এলাকার বাসিন্দারা বাংলালিংকের সেবা পাবেন কিভাবে জানতে চাইলে স্বপন বলেন, সীমান্ত এলাকায় নেটওর্য়াক পাওয়া যাবে না। তবে ভেতরের (বাংলাদেশ সীমান্তের) দিকে নেটওর্য়াক চালু থাকবে। উল্লেখ্য, প্রায় আড়াই লাখ বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম রোহিঙ্গাদের হাতে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...