প্রকাশিত: ৩০/১০/২০১৬ ৭:৩৫ এএম

নিউজ ডেস্ক::

মিয়ানমারে বিচারের মুখোমুখি হতে হচ্ছে এক বাংলাদেশি নাগরিককে। তাঁর নাম মোহাম্মদ হানিফুজ্জামান। তাঁর বিরুদ্ধে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে তিনি এই অভিযোগে অভিযুক্তও হয়েছেন। আজ শনিবার ইলেভেনমিয়ানমার অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, হানিফুজ্জামানের বিরুদ্ধে মিংগালাডন টাউনশিপ পুলিশ অভিযোগ দাখিল করেছে।পুলিশ জানায়, হানিফুজ্জামানকে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিবাসী আইনে অভিযোগ আনা হয়েছে।হানিফুজ্জামান ২৫ অক্টোবর বিমানে করে ইয়াঙ্গুনে আসেন। এরপর ইয়ানকিন টাউনশিপে একটি মোটেলে ওঠেন। দেশটির উত্তরাঞ্চলীয় জেলার পুলিশের এক মুখপাত্র বলেন, হানিফু্জ্জামান পর্যটক ভিসায় এসেছেন। তিনি একজন শিক্ষক বলে জানিয়েছেন। ইয়াঙ্গুনে পৌঁছানোর পর তিনি শহরটি ঘুরে দেখেছেন এবং দুর্ঘটনাক্রমে ওই কম্পাউন্ডে ঢুকে গেছেন। তাঁর বিরুদ্ধে অভিবাসন বিভাগ সংরক্ষিত জায়গায় প্রবেশের অভিযোগ দাখিল করেছে। বর্তমানে তিনি ইনসেইন কারাগারে আছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...