ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৩/২০২৫ ৪:২২ এএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন- তুমব্রুর উলুবুনিয়া এলাকার জাহাঙ্গীর আলম ও নুর হোসেন।

শুক্রবার রাত ৯টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকায় কাঁটাতারের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম বর্তমানে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের পরিবারের পক্ষ থেকে জানা হয়, রাতে ধানক্ষেতে পানি দিতে যায় জাহাঙ্গীর ও নুর হোসেন। এসময় কাঁটাতারের ওপার থেকে তাদের লক্ষ্য করে ছোড়ে। এতে বাম পায়ে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামন্য আহত হন নুর হোসেনও। তবে কয়েকটি স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সাথে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় মিয়ানমারের ভেতর থেকে তাদের গুলি করা হয়।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল জানান, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টার সময় গুলি করা হয় ওপার থেকে। এতে তারা গুলিবিদ্ধ হন। তিনি জানান, জাহানঙ্গীর ও নুর হোসেন কোনো চোরাচালানের সাথে জড়িত আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...