উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ৭:১০ এএম

মিয়ানমার থেকে আসা গুলিসহ চারটি বিদেশি পিস্তল ও ৫৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদার বিলের ইমাম হোসেনের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

এদিন রাত ৯টায় টেকনাফ জোন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরু উল্লাহ কাজল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাদক কারবারি চক্র মিয়ানমার থেকে ইয়াবা ও অস্ত্রের চালান এনে স্থানীয় এক বাড়িতে মজুত রেখেছে। পরে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৪১ রাউন্ড গুলি, ৫৩ হাজার পিস ইয়াবা ও সন্দেহজনক ৭০০ গ্রাম মাদক উদ্ধার করা হয়।

জাফরু উল্লাহ বলেন, মূলত মাদক কারবারিরা শক্তি প্রয়োগ করতে মিয়ানমার থেকে মাদকের সঙ্গে অস্ত্রের চালান মজুত করছে। অস্ত্রগুলো সামনের নির্বাচনে ব্যবহার করতেও মজুত করা হতে পারে। আমরা কোনো অস্ত্র বা মাদক কারবারিকে ছাড় দিচ্ছি না। এ ঘটনার পেছনে যারা জড়িত, তাদের খোঁজ বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ৭ জনের বিরুদ্ধে মাদক ও অস্ত্রে আইনে মামলার করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তাফা, পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ প্রমুখ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...