দিল্লিতে সংঘর্ষে নতুন মোড়, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক
ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে দিল্লিতে সংঘর্ষের ঘটনার পর ...

বিশালাকৃতির এক জেড পাথরের সন্ধান মিলেছে মিয়ানমারে। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের এক খনিতে পাওয়া বিশালাকৃতির পাথরটির ওজন প্রায় ১৭৫ টন। পাথরটি উচ্চতা ১৪ ফুট ও দৈর্ঘ্য ১৯ ফুট।
ধারণা করা হচ্ছে, এর মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি টাকা।
উল্লেখ্য, মিয়ানমার বা বার্মাতেই বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর পাওয়া যায়। জেড সবুজ রংয়ের প্রায়-স্বচ্ছ একটি পাথর। বার্মার মোট জিডিপির অর্ধেকইআসে জেড শিল্প থেকে।
জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।
পাঠকের মতামত