উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১১/২০২৩ ৮:৪৬ এএম

কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রিটেন ও মালদ্বীপ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় পক্ষভুক্ত হতে আবেদন করেছে। এ খবর দিয়েছে রয়টার্স।

গণহত্যা প্রতিরোধ সংক্রান্ত ১৯৪৮ সালের একটি সনদের কথা উল্লেখ করে দেশগুলো আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি যৌথ ঘোষণা দাখিল করে; যেখানে ওই সনদের উদ্দেশ্য বাস্তবায়নে তাদের অভিন্ন লক্ষ্যের কথা উঠে আসে। জার্মান পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা তানিয়া ফন উসলার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন- আমরা বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টিতে মনোযোগ দিচ্ছি। জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বলছে যে মিয়ানমারের ২০১৭ সালের সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কাজ’ অন্তর্ভুক্ত ছিল। মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে জাতিসংঘের বক্তব্যকে ‘পক্ষপাতদুষ্ট ও ত্রুটিপূর্ণ’ বলে দাবি করেছে। তাদের দাবি, ওই অভিযান রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো হয়- যারা হামলার সঙ্গে জড়িত ছিল।

আন্তর্জাতিক আদালতটি গত বছরের জুলাই মাসে গণহত্যার কার্যক্রমে মিয়ানমারের আপত্তি প্রত্যাখ্যান করে মামলার পূর্ণাঙ্গ শুনানির পথ প্রশস্ত করেন।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...