প্রকাশিত: ০৮/০৩/২০১৭ ৯:০৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক: মাসজুড়ে বিদেশ সফরের অংশ হিসাবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়ায় এসেছিলেন ফেব্রুয়ারির ২৬ তারিখ। চারদিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়।

তিনি চলে যাওয়ার পর মালয়েশিয়ার পুলিশ দাবি করছে সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো, কিন্তু আগেভাগেই তারা তা বানচাল করে দেয়।

কথিত এই ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ছজন বিদেশী নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে এদের আটক করা হয়। আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক। মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, এই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো।

তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

পুলিশের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টরস্‌ জানিয়েছে, আটক চার ইয়েমেনি ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতির সাথে জড়িত।
বাদশাহ সালমানকে হত্যার কথিত এই ষড়যন্ত্র সম্পর্কে সৌদি আরবের কাছ থেকে এখনো কিছু শোনা যায়নি।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...