উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২২ ৭:২২ এএম

বিশেষ কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা বহনের সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি যাত্রীবাহী বাস থেকে দেলোয়ার হোসেন দেলু (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার ব্যাগ ও পেট থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও একটি মোবাইল জব্দ করা হয়।

বুধবার (৯ নভেম্বর) রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক দেলোয়ার হোসেন দেলু লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আতাকরা গ্রামের আকুর উদ্দিন বেপারি বাড়ির আবুল খায়েরের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যমতে, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে বিশেষ কায়দায় নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তায় একটি ইয়াবার চালান আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে রাতে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেয় মাদকদ্রব্য অধিদফতরের সদস্যরা। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা জোনাকি সার্ভিসের একটি গাড়ির গতিরোধ করা হয়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে চিহ্নিত মাদক কারবারি দেলোয়ার হোসেন দেলুকে আটক করা হয়। তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয় প্রথমে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও পরে তাকে এক্সরে করে নিশ্চিত হয়ে পেট থেকে আরও ১ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হোসেন দেলু একজন শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের ঘটনায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হবে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...