প্রকাশিত: ০৬/১০/২০১৮ ৬:২৩ পিএম
মুশফিকুর রহিমের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে নেওয়া ছবি।

ক্রীড়া ডেস্ক, উখিয়া নিউজ :

মুশফিকুর রহিমের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে নেওয়া ছবি।

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লড়াই শুরু করেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। পাঁঁজরের চোটে ভুগছিলেন তিনি।

সেই চোট নিয়েই খেলেছেন এশিয়া কাপ। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি, যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। অপর ম্যাচটিতে ৯৯ রানে আউট হয়েছেন। এবার তার পুরোপুরি সুস্থ হওয়ার মিশন শুরু।
আজ দুপুরে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে জিমনেশিয়ামে ব্যায়ামরত একটি ছবি পোস্ট করেন মুশি। ক্যাপশনে লেখা ছিল, ‘রিহ্যাব শুরু হলো। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। ‘

বাংলাদেশের সেরা পাঁচ তারকা এখন ইনজুরি আক্রান্ত। মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদ উল্লাহ, মুশফিক কেউ ভালো নেই।

এদের মধ্যে সাকিবের অবস্থা গুরুতর। তার আঙুল কখনই স্বাভাবিক হবে না। মুশফিক পাঁজরের ব্যথা নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে ডজন ডজন পেইন কিলার খেয়ে ব্যাটিং করেছেন। মাহমুদ উল্লাহও পাঁজরের চোটে আক্রান্ত। তবে গুরুতর কিছু নয়।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer