উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১২/২০২২ ৭:৩৮ এএম

মাকে জড়িয়ে ধরে মেসির ‘আবেগী’ বিশ্বকাপ উদযাপন
শেষ বাঁশি বাজতেই লিওনেল মেসি হাঁটু গেড়ে বসে পড়লেন, কোপা আমেরিকায় যেমন বসে পড়েছিলেন। সতীর্থরা যে তাকে ঘিরে ধরবেন, তা জানাই ছিল। সে আবেগের রেশটা তখনো কাটেনি। তার মা সেলিয়া মারিয়া কুচিত্তিনিও এসে জড়িয়ে ধরলেন তাকে। লুসাইল স্টেডিয়ামে তখন নেমে এলো দারুণ এক আবেগী মুহূর্ত।

মাঠের ফুটবলে তিনি যেমনই হন না কেন, মাঠের বাইরে যে পরিবারই তার সব, সেটা মেসির সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই ঠাহর করা যায়। আজও দেখা মিলল তেমন পরিস্থিতির, শিরোপা জিতেই পরিবারের সঙ্গে উদযাপন করতে ভুললেন না।

তার মা সেলিয়া মারিয়ার দেখা মিলল এক পর্যায়ে। আর্জেন্টিনার জার্সি পরে ভিআইপি গ্যালারিতে তিনি ছিলেন, দেখছিলেন আকাশি-সাদাদের, তার ছেলের খেলা। শিরোপাজয়ের পর আর কালক্ষেপন করেননি তিনি। নেমে আসেন মাঠে।

ছেলের সাফল্য তো বটেই, তার দেশও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছে; আবেগটা তাকেও ছুঁয়ে গিয়েছিল বৈকি! এসেই মেসিকে জড়িয়ে ধরেন তিনি। সেখানে দেখা যাচ্ছিল, মেসি তো বটেই, কাঁদছিলেন তিনিও।

কাঁদবেনই বা না কেন? তার সন্তানের আজন্ম সাধ যে পূরণ হয়ে গেছে একটু আগেই

পাঠকের মতামত

 

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...