প্রকাশিত: ১২/০৯/২০১৭ ১০:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৯ পিএম

semনাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালার বড়ছনখোলা ও আশারতলির ৪টি পয়েন্টে পৃথক সময়ে মাইন বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশী সহ ২ রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে। এসময় এক রোহিঙ্গা ব্যক্তির পাশাপাশি ৩টি মহিষও আহত হয়েছে বলে জানা যায়। নিহত ব্যক্তিরা হলেন, মায়নমারের টাইরঢেবা এলাকার রোহিঙ্গা কৃষক ছৈয়দ আহমদ (৫৫) এবং ফকিরা বাজার এলাকার বাসিন্দা মোক্তার আহমদ (৪৫)।

নাইক্ষ্যংছড়ি আদর্শ গ্রামের বাসিন্দা বদিউর রহমানের পুত্র হাকিম উল্লাহ (৪৫) এবং আহত হয় মায়ানমারের পালংঝিরি এলাকার বাসিন্দা মীর আহমদের পুত্র আব্দুল কাদের (৪৮)। মায়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে এ সব ঘটনা ঘটে। সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে সন্ধ্যার পর থেকে একের পর পর মাইন বিস্ফোরণে স্থানীয় লোকজন আতংকিত হয়ে পড়ে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মায়ানমার সীমান্তের ৪৫নং পিলারের কাছেই ত্রাণ দিতে যাওয়া বাংলাদেশী নাগরিক হাকিম উল্লাহ’র (৪৫) মাইন বিস্ফোরণে দেহটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং আশ্রিত রোহিঙ্গা নাগরিক আব্দুল কাদেরের ডান চোখে আঘাত পায় বলে জানালেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য ফরিদুল আলম এবং সংবাদকর্মী মোঃ ইউনুছ। তিনি জানান, আব্দুল কাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সোমবার সকাল ১১টায় রোহিঙ্গাদের কয়েকজন নিজেদের ফেলে আসা ৩টি মহিষ নিয়ে বাংলাদেশ সীমান্তের ৪৪নং পিলারের কাছাকাছি নো-ম্যান্স ল্যান্ডে পৌছলে ৩টি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে রোহিঙ্গা কৃষক ছৈয়দ আহমদ (৫৫) নিহত হন এবং পাশাপাশি ৩টি মহিষও আহত হয়।

এদিকে সোমবার রাত ৭টা থেকে ৯টার মধ্যে সীমান্তের ৪৫, ৪৬ ও ৪৭নং পিলার এলাকার পৃথক ভাবে আরো ৩টি মাইন বিস্ফোরিত হয়। রাত ১১টায় ৪৫নং পিলারের কাছে মাইন বিস্ফোরিত হয়ে নিহত হন ফকিরাবাজার এলাকার বাসিন্দা মোক্তার আহমদ (৪৫)। পরিবার সহ বাংলাদেশে পালিয়ে আসার পথে সীমান্তে মাইন বিস্ফোরিত হয়ে তার তার দুটি পা উড়ে যায়।

সোমবার রাত ১টায় নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: সালমান করিম খান মোক্তার আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্থল মাইন বিষ্ফোরণে ওই ব্যক্তির ডান পায়ের তালু উড়ে গেছে এবং বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে। আশংঙ্কাজনক অবস্থায় তাকে সাড়ে বারোটায় হাসপাতালে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ির দক্ষিন চাকঢালা চেরারমাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলাউদ্দিন জানান, সোমবার সিমান্তের জিরো পয়ন্টের ১০০ গজ ভিতরে পরপর বিকট শব্দ করে দুইটি মাইন বিস্ফোরণ হয়। এতে তিন থেকে চারটি গরু ও মহিষ হতাহত হয়। বর্তমানে বিদ্যালয়ে যাওয়া আসা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

তিনি আরো জানান, আমার কর্মশালাটা দেশের সর্বদক্ষিণে বর্তমান নাইক্ষ্যংছড়ি সদরের চেরারমাঠে যেখানে রোহিঙ্গা শরণার্থীদের বিশাল একটি ক্যাম্প। এই ক্যাম্পে আনুমানিক ১৬৫০ পরিবারের প্রায় ২০ হাজার রোহিঙ্গার বসবাস। হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটার বেহাল অবস্থা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল আজিম জানান, সীমান্তের ৪৪নং পিলারের মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে কয়েকটি মহিষ হতাহত হওয়ার কথা তিনি শুনেছেন।

তবে যেহেতু ঘটনাটি মায়ানমারের অভ্যন্তরে, সুতরাং এ দেশের বিজিবির সেখানে গিয়ে কোন কিছু করার সুযোগ নেই। তিনি আরো জানান, মায়ানমার সেনাবাহিনী সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের কাছাকাছি অসংখ্য স্থল মাইন বসিয়েছে। এতে লোকজনের পাশাপাশি অগনিত বন্য প্রাণি হতাহত হচ্ছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...