প্রকাশিত: ২৭/০৮/২০১৮ ৪:৫০ পিএম

শাহজাহান চৌধুরী শাহীন::
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানকে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ৩ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা গুলিসহ মো. সরওয়ার আলম (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে হোয়ানকের বড়ছড়া এলাকায় ঘটেছে এঘটনা।
পুলিশ সুত্রে জানা যায়, অস্ত্র মামলার পলাতক আসামি সন্ত্রাসী সরওয়ার হোয়ানকে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীদের দমাতে ৪০ রাউন্ড গুলিছুড়ে পুলিশ। এক পর্যায়ে একটি ব্রীজের নিজে লুকিয়ে থাকা সন্ত্রাসী সরওয়ারকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। আটক সরওয়ার হোয়ানকের বড়ছাড় এলাকার ইজ্জত আলীর ছেলে ও অস্ত্র মামলার আসামি।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সরওয়ারকে আটক করতে গেলে এ ঘটনা ঘটে। তার কাছে থেকে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র ও গুলাগুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...