উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২২ ৮:৫২ এএম

কক্সবাজারের মহেশখালীতে গায়ে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস (জিপিআরএস) ডিভাইসযুক্ত ঠোঁটক পাখি উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন থেকে পাখিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান।

ইউপি চেয়ারম্যান কামরুল হাসান জানান, বিকেলে পাখিটি ক্লান্ত হয়ে নিচে নেমে এসে বসে পড়ে। স্থানীয় নোমান পাখিটি দেখতে পায়। পরে পাখির শরীরে সংযুক্ত ডিভাইস দেখে সেটি ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। বিষয়টি আমি বন বিভাগে জানায়। ধারণা করা হচ্ছে, পাখির শরীরে যে ডিভাইসটা আছে, সেটি একটি জিপিআরএস। পাখিটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

মহেশখালী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিস জানান, ডিভাইস সংযুক্ত পাখি উদ্ধার করা হয়েছে। পাখিটা দেখতে অতিথি পাখির মতো। তবে স্থানীয় ভাষায় ঠোঁটক পাখি বলে।

রাতে ডিভাইসযুক্ত পাখিটি বন-বিভাগের বলে চট্টগ্রাম উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের বরাত দিয়ে মাতারবাড়ি বন-বিট কর্মকর্তা নুরে আলম মিয়া নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...