প্রকাশিত: ২১/০৯/২০১৮ ৫:২১ পিএম

সরওয়ার কামাল, মহেশখালী::
মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নটি সাগরের প্রচন্ড ঢেউ থেকে রক্ষা করতে সরকারের তত্বাবধানে প্রতিবছর উক্ত ইউনিয়নের দক্ষিণে ঝাউ বাগান সৃজন করে আসছেন। এতে হাঁসেরচর নামক এলাকায় বড় বড় ঝাউ গাছ সৃষ্টি হওয়ায় ধলঘাটা উপ-দ্বীপ সাগরের প্রচন্ড ঢেউ থেকে রক্ষা পাওয়ার পাশা-পাশি ঝাউ বাগান জুড়ে বিশাল চর সৃষ্টি হয়েছে। কিন্তু সংশ্লিষ্টদের তদারকি অভাবে জ্বালানী হিসাবে ব্যবহার করার জন্য এক শ্রেণীর অসাধু লোক প্রতিদিন উক্ত বাগানের বড় বড় ঝাউ গাছ কেটে নিয়ে যাচ্ছে। ঝাউ গাছ কাটা অব্যাহত থাকলেও বনবিভাগ নির্বিকার রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন লোকজন।
পরিবেশবিদরা জানিয়েছেন, এভাবে ঝাউ বাগান কর্তন না থামালে অচিরেই বিলীন হয়ে যাবে এই ঝাউ বাগান । ধলঘাটা ইউনিয়নটি রক্ষার জন্য সরকারীভাবে প্রতিবছর কোটি কোটি টাকার বরাদ্দ আসলে ও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। ফলে উন্নয়নের নামে সিংহভাগ টাকা লোপাটে হয়ে যায়। ফলে উপকূলীয় প্যারাবনের সাথে সংশ্লিষ্টদের দিয়ে ধলঘাটার দক্ষিণে সরকার প্রতিবছর ঝাউ বাগানও প্যারা
বন সৃষ্টি করে আসছে । এ ঝাউ বাগান ও প্যারাবনের কারণে হাঁসেরচর নামের বিশাল একটি চর সৃষ্টি হয়েছে। এতে সাগরের ঢেউ থেকে উক্ত ইউনিয়নের দক্ষিণ অংশ রক্ষা পেলেও পশ্চিমাংশে ঝাউ বাগানও প্যারাবন না থাকায় কোন অবস্থাতে ওই অংশে বেঁড়িবাঁধ দিলেও তা ভেঙে যায়। জানা গেছে,বিকেল গড়িয়ে আসার সাথে সাথে দ্বীপের সৌন্দয্য অবলোকন করতে ওই এলাকার নারী-পুরুষেরা দলে দলে ছুটে যান ঝাউ বাগানে। এছাড়া ও প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আছেন ভ্রমণ পিপাসুরা। উপকূলীয় বনবিভাগে দায়িত্ব থাকা আলতাফ উদ্দিন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা না করায় ঝাউগাছ কাটা দমন করা যাচ্ছেনা। মহেশখালী গোরকঘাটা বনবিভাগের উপকূলীয় বন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ধলঘাটা ঝাউবাগান কেটে নিয়ে যাচ্ছে বলে আমি অবগত হয়ে স্থানীয় মাতারবাড়ী বনবিট কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম জানান,অপরাধীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...