প্রকাশিত: ০৭/০৩/২০১৮ ৭:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৪ এএম

নিজস্ব প্রতিবেদক,মহেশখালী:
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ (পিপিএম) বারের নেতৃত্বে উপজেলার মাতারবাড়ী ফাঁড়ী পুলিশের আইসি এস আই আমিনুল হকসহ পুলিশের একটি টিম অভিযান চা‌লি‌য়ে হত্যা, ধর্ষণ,ডাকাতিসহ ৮ মামলার পলাতক আসামী মো: দেলোয়ার প্রকাশ দেুল ডাকাত (৩৫) কে ১টি দৈশিয় তৈরী লম্বা বন্দুক, ১টি কাটা বন্দুক ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ৯ টার সময় উপজেলার মাতারবাড়ী ষাইটপাড়া বেঁড়িবাধ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত মো: দেলোয়ার উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝি পাড়া মৃত গুনু মিয়ার ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রস্তুতি নিয়েছে। মাতারবাড়ী ফাঁড়ী পুলিশের আইসি আমিনুল হক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer