প্রকাশিত: ২৬/১০/২০২০ ২:০১ পিএম

ফ্রান্সে মুসলিম শিক্ষার্থীর হাতে একজন শিক্ষক নিহত হওয়ার পর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ থেকে বিরত না থাকার ঘোষণা দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। দেশটির প্রেসিডেন্টের এমন মন্তব্যের কারণে ফ্রান্স জাতীয় ফুটবল দলের ফুটবলার পল পগবা আর দেশটির হয়ে খেলবেন না বলে খবর উঠেছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্যা সান’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মহানবীকে নিয়ে করা ফ্রান্সের প্রেসিডেন্টের কটূক্তির পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে ম্যানইউ’র এই তারকা খেলোয়াড়।

তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি পগবা। ফ্রান্সের ফুটবল সংস্থা থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহানবী হযরত মোহাম্মদ (সা.)- এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ফ্রান্সের পণ্য, বিশেষ করে খাদ্যপণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। এছাড়া পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer