প্রকাশিত: ১৫/০৯/২০১৮ ১:২৩ পিএম

ডেস্ক রিপোর্ট – ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার মো. রিপন (২৪), কসবা উপজেলার জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার গিয়াস (২২) কে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিসহ ওই তিনজনকে আটক করা হয়। মাদক কারবারিরা কৌশলে জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...