ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১২/২০২৪ ৮:০১ এএম

চট্টগ্রামের আনোয়ারায় ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) করতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা নারী। ওই নারী, তার রোহিঙ্গা বাবা ও বাবা পরিচয় দেওয়া আনোয়ারার এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নির্বাচন অফিসে ছবি তোলার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, রোহিঙ্গা নারী সুমাইয়া আক্তার (১৯), তার প্রকৃত রোহিঙ্গা বাব মো. তৈয়ব (৪৫) ও ভুয়া বাবা মো. ইসমাইল (৬৫)। তাদের মধ্যে ইসমাইল উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খুরুস্কুল গ্রামের মৃত সাঁচি মিয়ার ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার।

ইউনিয়ন পরিষদের প্রদত্ত কাগজপত্রের বিষয়ে জুঁইদন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম বলেন, প্রথমে আমার কাছে এলে আমি তাদের কাগজপত্রে স্বাক্ষর করিনি, পরে হয়তো কারো মাধ্যম ধরে অন্যজনের কাগজপত্রের ভেতর দিয়ে আমার স্বাক্ষর নিয়ে নিয়েছে।

উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, বুধবার এনআইডি কার্ডের ছবি তোলার সময় একজন মেয়েকে সন্দেহ হলে তাকে আটক করি। তার বাবা পরিচয়ে আসা মো. ইসমাইল ও রোহিঙ্গা মো. তৈয়বকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, আটক রোহিঙ্গা ওই নারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি জন্ম নিবন্ধও জমা দিয়েছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer