ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ৩:১৭ পিএম

দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে মিয়ানমার। দেশটিতে শুক্রবার (২৮ মার্চ) সকালে অল্প সময়ের ব্যবধানে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের প্রভাবে মিয়ানমার একপাশে থাইল্যান্ড ও অন্যপাশে বাংলাদেশও তীব্র ঝাঁকুনি অনুভব করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রাজধানী শহর নাইপিডো থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী সাগাইং শহরে ১৬ থেকে ১৮ কিলোমিটার ভূ-অভ্যন্তরে এই কম্পনের উৎপত্তি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিয়ানমারে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

তবে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতির কিছু খবর পাওয়া গেছে। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে ভূমিকম্প আঘাত হানলে আতঙ্কিত মানুষ রাস্তায় ছোটাছুটি শুরু করে দেন। সুইমিং পুল সম্বলিত দুটি বহুতল ভবনের ছাদ থেকে পানি উপচে পড়ে। আর নির্মাণাধীন আরেকটি বহুতল ভবন ভূমিকম্পের আঘাতে ধসে পড়ে।

তবে, এছাড়া আরও মারাত্মক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বাংলাদেশে স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে এই ভূমিকম্পের আঘাত রিখটার স্কেলে ছিল ৭ দশমিক ৩। দেশটির আবহাওয়া অধিদফতরের সূত্রে এ খবর জানা গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশে মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer