উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০২/২০২৩ ৪:২৫ পিএম

ভালোবাসা দিবস উপলক্ষে স্বামীর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন এক স্ত্রী। কিন্তু তা না দেওয়ায় স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

রতের দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ঘটেছে এই ঘটনা। ওই স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গাড়ির চাবি কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

দেশটির পুলিশ বলছে, ভুক্তভোগী স্বামীর মাথায় ছয়টি সেলাই করতে হয়েছে। অজিত চৌধুরী নামে ওই ব্যক্তি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে স্বামীর কাছে ১৫ হাজার টাকার আবদার করেন অজিতের স্ত্রী মামনি। অভিযোগ, অজিত সেই টাকা না দেওয়ায় তাকে কাচের গ্লাস দিয়ে মাথা ফাটিয়ে দেন স্ত্রী। প্রতিবেশীরা অজিতের চিৎকার শুনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গুরুতর চোটের কারণে অজিতের মাথায় ৬টি সেলাই পড়েছে। এই ঘটনায় মামনির বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন আক্রান্ত স্বামী অজিত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন অজিত ও মামনি। তাদের ৭ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। সোমবার স্বামীর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন মামনি। তার আবদারের সেই টাকা না পাওয়ায় কাঁচের গ্লাস দিয়ে স্বামীর মাথা ফাটিয়ে দেন তিনি। অজিতের অভিযোগ, এই ঘটনার সঙ্গে মামনির বাবা অচিন্ত্য মণ্ডলও জড়িত । দু’ জনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...