প্রকাশিত: ১৪/০২/২০২০ ৬:৩৩ পিএম , আপডেট: ১৪/০২/২০২০ ৬:৩৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড খেলতে চারটি দলই এখন কক্সবাজারে। শুক্রবার থেকে শুরু তৃতীয় রাউন্ডে ভালোই বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। একই দিনে ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন হওয়ায় কক্সবাজারের হোটেলগুলো এখন ‘ঠাঁই নাই ঠাঁই নাই’ অবস্থা!

এই মুহূর্তে পর্যটকে গিজগিজ করছে কক্সবাজার। এর মধ্যে বিসিএল খেলতে গিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল পড়েছে আবাসন সংকটে। প্রত্যাশানুযায়ী ভালো হোটেল পায়নি দল দুটি।

হোটেল-সংকট নিয়ে ওয়ালটনের ম্যানেজার মিলটন আহমেদ বললেন, ‘আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না। আমরা যেখানে আছি, সেখান থেকে আবার কাল হোটেল বদলাতে হবে, অথচ তখন আমাদের খেলা। এমন একটা অবস্থায় আছি আমরা। ভালোবাসা দিবস উপলক্ষে সব আগে থেকে বুক করা। বিসিবিকে বলেছি, খেলা হয়তো অন্য ভেন্যুতে নেন, নয়তো হোটেলের ব্যবস্থা করে দেন তখন। বিসিবি এই হোটেল ঠিক করে দিয়েছে। এখানে আবার শর্ত হচ্ছে, কাল ও পরশু আমাদের অন্য হোটেলে থাকতে হবে। ক্রিকেটাররা এটা নিয়ে খুবই বিরক্ত।’

পূর্বাঞ্চলের ম্যানেজার হাসিবুল হোসেন জানান, তারাও কোনোভাবে একটা ব্যবস্থা করে নিয়েছেন, ‘ভালোবাসা দিবস হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আমরা বাধ্য হয়ে একটু দূরের একটা হোটেলে গিয়েছি। বর্তমান হোটেলটা খারাপ নয়, তবে একটু দূর এই যা!’

ভালোবাসা দিবস কিংবা পয়লা ফাল্গুনের মতো বিশেষ দিবসে কক্সবাজারে যে হোটেল সংকট তৈরি হবে, সেটি নতুন কিছু নয়। প্রশ্ন হচ্ছে, এমন সময়ে বিসিবিই বা কেন সেখানে ম্যাচের আয়োজন করেছে কিংবা ভেন্যু যেহেতু আগে থেকেই জানা, প্রতিটি দলের ম্যানেজমেন্ট কেন বিষয়টি নিয়ে ভাবেনি? যেটিই হোক, আপাতত এই সমস্যা মেনে নিয়েই মুশফিক-মোস্তাফিজদের খেলতে হবে।

পাকিস্তান সফরের টেস্ট দলে থাকা সাইফ হাসান, নাঈম হাসান ও নাজমুল হোসেন শুধু বিসিএলের এই রাউন্ডটা খেলছেন। চোট কাটিয়ে ফিরছেন মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন।

সূত্র-প্রথম আলো

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer