প্রকাশিত: ১১/০৭/২০১৭ ৯:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৪ পিএম

এস. এম. তারেক::
কক্সবাজার সদরের ভারুয়াখালী থেকে অস্ত্র, রাম দা ও কার্তুজ সহ এক ব্যাক্তিকে আটক করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ । ১০ জুলাই সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ পরিদর্শক মোঃ খায়রুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির নাম ছৈয়দ হোসেন (৪৮)। ছৈয়দ হোসেন ওই ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের মৃত দিল মোহাম্মদের পুত্র। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধ্যার দিকে তাকে প্রথমে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উল্লেখিত অস্ত্রসমুহের সন্ধান দেয় ছৈয়দ হোসেন পুলিশকে। পরে রাত প্রায় সাড়ে বারোটা’র দিকে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে পুলিশ দেশে তৈরী একটি একনলা বন্দুক, ১টি রাম দা এবং দুটি তাজা গুলি উদ্ধার করে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ খায়রুজ্জামান জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে এবং আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer