প্রকাশিত: ১৮/১২/২০১৬ ৭:৪২ এএম

ঢাকা: বড়দিন ও থার্টিফাস্ট নাইটে যেকেনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) ওসিদের বিশেষ সর্তকতার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন।

ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জোনের উপ কমিশনার, অতিরিক্ত উপ কমিশনার ও ঢাকার ৪৯ থানার ওসিরা অংশ নেন।

ডিএমপি কমিশনার সবার বক্তব্য শুনে বড়দিন ও থার্টিফাস্ট নাইটের অনুষ্ঠানগুলো নিবিঘ্নে করতে এখন থেকেই নজরদারির নির্দেশ দেন। পাশাপাশি এ দুটি বড় অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলারও নির্দেশনা দেন তিনি।

রাজধানীর থানাগুলোতে চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টির অপতৎপরতাসহ এধরনের নিয়মিত অপরাধ প্রবণতা কমে আসায় মাঠ পুলিশের প্রশংসাও করেন কমিশনার। তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির এ ধারা অব্যাহত রাখতে হবে।’

পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের থানায় সেবার মান বাড়াতে নির্দেশনা দেন।ডিএমপি নিউজ

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...