উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ১০:০৬ এএম

বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচি (HCMP)-এর আওতায় Early Childhood Development (ECD) সেক্টরে প্যারা কাউন্সেলিং ভলান্টিয়ার (নারী/পুরুষ) পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

পদের বিবরণ

  • পদের নাম: প্যারা কাউন্সেলিং ভলান্টিয়ার (নারী/পুরুষ)
  • সেক্টর: Early Childhood Development (ECD)
  • পদসংখ্যা: ৪৭টি
  • কর্মস্থল: উখিয়া, কুতুপালং, পালংখালী ও থাইংখালী ক্যাম্পসমূহ

প্রধান দায়িত্ব

  • নিয়মিত খানা পরিদর্শন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান।
  • মা, বাবা ও শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণ, প্রয়োজনীয় সেবা ও রেফার নিশ্চিত করা।
  • পরিবারভিত্তিক ফলোআপ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
  • শিশু সুরক্ষা কার্যক্রমে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
  • নিয়মিত সভা, রিপোর্টিং ও তথ্য সংরক্ষণ।
  • ব্র্যাকের সুরক্ষা নীতি অনুসরণ ও বাস্তবায়ন।

শিক্ষাগত যোগ্যতা

  • এইচএসসি পাস।

অভিজ্ঞতা

  • শিক্ষা বা স্বাস্থ্য কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক সম্মানী

১৫,৫০০ টাকা।

আবেদন করার শেষ তারিখ

০৫ জুলাই ২০২৬

আবেদনপত্রের সঙ্গে যা জমা দিতে হবে

  • জীবনবৃত্তান্ত (CV)
  • সকল শিক্ষাগত সনদের ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • মোবাইল নম্বর উল্লেখ করতে হবে

আবেদন জমা দেওয়ার স্থান

  • থাইংখালী এইচসিএমপি ব্র্যাক অফিস, উখিয়া
  • কুতুপালং এইচসিএমপি ব্র্যাক অফিস, উখিয়া
  • পালংখালী এইচসিএমপি ব্র্যাক অফিস, উখিয়া

আবেদনপত্র ও খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।


সূত্র: ব্র্যাক (BRAC) নিয়োগ বিজ্ঞপ্তি

পাঠকের মতামত

মোবিলাইজার পদে জনবল নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন,কর্মস্থল:  উখিয়া

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কমিউনিটি মোবিলাইজার পদে জনবল নিয়োগের জন্য এ ...

ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি,থাকতে হবে কক্সবাজার জেলায় কাজ করার মানসিকতা

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু ...
Single Page Footer