
ব্র্যাক তাদের কালচারাল অ্যান্ড স্পোর্টস অলিম্পিয়াডের জন্য প্রোগ্রাম অর্গানাইজার নিয়োগ দেবে। পিওগ্রাফি/শিক্ষা কর্মসূচির আওতায় এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগ: ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম
পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার (কালচারাল অ্যান্ড স্পোর্টস অলিম্পিয়াড)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, প্রজেক্টভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা
জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
কিশোর-কিশোরীদের বিকাশ, লাইফ-স্কিল এডুকেশন, যুব নেতৃত্ব ও মেন্টরিং পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে।
প্রশিক্ষণ বা কর্মশালা পরিকল্পনা এবং সেশন পরিচালনায় দক্ষ হতে হবে।
চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
স্কুল, সম্প্রদায় ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া অলিম্পিয়াড কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবা।
অংশগ্রহণকারীদের নিবন্ধন, সময়সূচি নির্ধারণ, প্রতিযোগিতা পরিচালনা ও ফলাফলের নথি সংরক্ষণ।
সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানো।
শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় সরকার ও অভিভাবকসহ অংশীদারদের সঙ্গে সমন্বয় করা।
প্রতিযোগিতার ভেন্যু প্রস্তুতি, সরঞ্জাম ব্যবস্থাপনা ও ইভেন্ট লজিস্টিকসে সহায়তা করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬
আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন

পাঠকের মতামত