ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ৪:২৯ এএম

ব্যারিষ্টার হয়েছেন কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের মোমোছেন। গত ২৭ মার্চ যুক্তরাজ্যের লন্ডনস্থ ‘ডি অনারেবল সোসাইটি অব মিডল টেম্পল ইন্স’ এ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘Call to the Bar’ অনুষ্ঠানে মোমোছেন ‘বার-এট-ল’ সনদ গ্রহণ করেছেন। ব্যারিষ্টার মোমোছেন এর পিতা হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসভাধীন বড় রাখাইন পাড়ার প্রয়াত অংচিং প্রকাশ অংচিং সওদাগর এর পুত্র অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ লামং এবং মাতা হলেন কক্সবাজারের বার্মিজ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত ছাচিং প্রকাশ ছাচিং সওদাগরের কনিষ্ঠ কন্যা মলিছেন। ছাত্রজীবনে মোমোছেন চট্টগ্রামের লিটল জুয়েল্স স্কুল থেকে ‘O’ লেভেল, ‘A’ লেভেল, যুক্তরাজ্যের University of the West of England (UWE) থেকে আইনে স্নাতক ডিগ্রি এবং লন্ডনস্থ ‘মিডল টেম্পল ইন্স’ থেকে বার ট্রেনিং কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন।
এখানে উল্লেখ্য, ব্যারিষ্টার মোমোছেন হলেন বাংলাদেশের রাখাইন সম্প্রদায়ের মধ্যে প্রথম ব্যারিস্টার এবং তার পিতা হলেন একই সম্প্রদায়ের মধ্যে প্রথম বিচারক। ব্যারিস্টার মোমোছেন এর গর্বিত পিতামাতা তাদের মেয়ের এ সাফল্যের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...