স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২৩ ৫:৩৭ পিএম

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। যা ঘটিয়েছেন দেশের পাঁচ ফুটবল তারকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা তাদের কাছে ৬৪ বোতল মদ পান। ওই পাঁচ ফুটবলার হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন।

এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলেছিল বসুন্ধরা। ১৯ সেপ্টেম্বর ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফিরেছিল দল। ফেরার পথে বিমানবন্দরে তাদের কাছে মদ পায় কাস্টম কর্মকর্তারা।

এ ঘটনায় বসুন্ধরা কিংস ওই পাঁচ ফুটবলারকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে। এ নিয়ে অধিকতর তদন্ত চলছে বলেও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গণমাধ্যমকে দলের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, পাঁচ খেলোয়াড় শৃঙ্খলা ভেঙেছে। এ জন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টির অধিকতর তদন্ত করছি। তদন্ত শেষে কে কতটা দোষী, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, সাময়িক বরখাস্ত হওয়া এই পাঁচ ফুটবলারকে ছাড়াই নিজেদের মাঠ কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচে ভারতের লিগ চ্যাম্পিয়ন ওড়িষা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে কিংস। এর আগে মালদ্বীপের মালেতে মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরে এবারের এএফসি কাপ শুরু করেছিল বসুন্ধরা।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer