প্রকাশিত: ১৩/০৬/২০২২ ৭:৫২ এএম

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের কুহালং ইউনিয়ন এর মিনঝিড়ি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে বিহারের অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২জুন (রবিবার) সকালে বিহারের সেবকরা অধ্যক্ষকে খাবার দিতে গেলে বিহারের সামনে ঝলুন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এসময় আশেপাশের জনসাধারণ এগিয়ে আসে এবং পুলিশকে বিষয়টি সংবাদ দিলে বান্দরবান সদর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা দেয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মৃতদেহটি কুহালং ইউনিয়ন এর মিনঝিড়ি পাড়ার মিনিঝিড়ি বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ নন্দ বংশ মহাথের (৭৩) এর আর তার বাড়ী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়। বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান,সকালে বৌদ্ধ বিহারের সামনে গলায় দড়ি দিয়ে ফাঁসরত অবস্থায় নন্দ বংশ মহাথের (৭৩) এর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি আমাকে জানায় এবং আমি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মৃতদেহ এর সংবাদ পেয়েছি,লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তিনি আরো জানান,ঘটনার কারন অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...