ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১০/২০২৫ ৯:৫৩ এএম

বেসরকার সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ রোহিঙ্গা নারী ও কিশোরীদের ক্ষমতায়ন ও সুরক্ষা বৃদ্ধির জন্য ‘সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা’ পদে নারী প্রার্থী নিয়োগ দেবে। চুক্তিভিত্তিক এই পদে মাসিক বেতন ৭৪ হাজার ৩৫৬ টাকা। সঙ্গে মোবাইল ও ইন্টারনেট ভাতা, চিকিৎসা ও জীবনবিমা সুবিধা থাকবে।

পদে নিয়োজিত ব্যক্তি কক্সবাজারের ছয়টি নারী নেতৃত্বাধীন নেটওয়ার্ক গঠন ও তাদের নেতৃত্ব, সংগঠন পরিচালনা ও অধিকার সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন। তিনি রোহিঙ্গা নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং মানবিক কার্যক্রমে তাঁদের নেতৃত্ব প্রদানে সহায়তা করবেন। এ ছাড়া স্থানীয় ও জাতীয় সংস্থা, সরকারি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় ও নেটওয়ার্ক তৈরি, প্রশিক্ষণ আয়োজন, অভিজ্ঞতা ও সাফল্য নথিভুক্তকরণ ও প্রতিবেদন তৈরি করা তাঁর দায়িত্ব।

প্রার্থীকে নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে। পাশাপাশি সাংগঠনিক দক্ষতা, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানে সক্ষমতা, সাংস্কৃতিক ও লিঙ্গ সংবেদনশীলতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগে সাবলীল হতে হবে; রোহিঙ্গা ভাষা জানা থাকলে সুবিধা হবে।

আবেদন করতে হবে ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে। অ্যাকশনএইড বাংলাদেশ কোনো আবেদনপ্রক্রিয়ায় অর্থ গ্রহণ করে না।

একনজরে চাকরির বৃত্তান্ত

সংস্থা: অ্যাকশনএইড বাংলাদেশ

পদ: সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা

প্রকল্প: রোহিঙ্গা নারী ও কিশোরীদের ক্ষমতায়ন ও সুরক্ষা (পর্যায়-৩)

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৫

আবেদন: অনলাইনে

পাঠকের মতামত

 

এইচএসসি পাসেই ব্র্যাক ওয়াশ প্রজেক্ট এ চাকরি, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক সম্প্রতি তাদের ‘ওয়াশ, ভাসান চর, এইচসিএমপি’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ...

ইএসডিওতে অফিস অ্যাসিস্ট্যান্ট (সাপোর্ট স্টাফ) পদে নিয়োগ,কর্মস্থল, উখিয়া

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি Office ...

নিয়োগ দেবে কারিতাস এনজিও, বয়স ৪০ হলেও আবেদন করুন

কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে জনবল ...