প্রকাশিত: ১৩/০৪/২০২০ ৩:২২ পিএম

করোনা পরিস্থিতিতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবু সপ্তাহের প্রতি রোববার পাবনার চাটমোহর উপজেলার রেলস্টেশনে হাট বসে। তাই পেটের দায়ে নিজের গাছের কিছু আতাফল বিক্রির উদ্দেশে হাটে আসেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। সকাল থেকে ওই হাটে বেচাকেনা শুরু হয়।
দুপুরে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে রেলস্টেশনে হাটে অভিযান চালান চাটমোহরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। এ সময় সবাই দৌড়ে চলে গেলেও যেতে পারেননি ওই বৃদ্ধ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কাছে যান। সেইসঙ্গে তার পরিবারের খোঁজখবর নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম বলেন, অভিযানে গেলে সবাই পালিয়ে যান। কিন্তু ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ বসে ছিলেন। এ সময় তার মুখে মাস্ক না থাকায় একটি মাস্ক ও সাবান দেই। একইসঙ্গে তার কাছে থাকা সব আতাফল কিনে নেই।

এছাড়া পরিবারের খাদ্যের চাহিদা অনুযায়ী ত্রাণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়ে ওই বৃদ্ধকে বাড়িতে পাঠান ম্যাজিস্ট্রেট ইকতেখারুল।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...