প্রকাশিত: ২৪/০৮/২০১৮ ১:৫৫ পিএম

ঝিনাইদহ: দুপুরে ননদের বিয়ে। সকল দায়িত্ব ভাবির। কন্যা সাজানো থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতার শেষ পর্যন্ত ব্যস্ত থাকতে হবে তাকে। কিন্তু বিয়ের কোনো দায়িত্ব পালন করতে পারলেন না ভাবি শাহানা খাতুন। চলে গেলেন পরপারে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হল তার।

শুক্রবার (২৪ আগস্ট) ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের আর্য্যনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ জানান, আর্য্যনারায়ণপুর গ্রামে গোলাম ফকিরের মেয়ে শাবানা খাতুনের আজ বিয়ে হওয়ার কথা। বাড়িতে চলছে সকল আয়োজন। দুপুরে আসবে বরযাত্রী। ছেলের বৌ শাহানা খাতুন সকালে গোসল করে বাড়ির উঠানে কাপড় শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ওই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন,‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...