প্রকাশিত: ০৮/১০/২০১৮ ৭:৫৩ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ইয়াবাসহ জসীম উদ্দীন নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রোববার সন্ধ্যায় বিমানবন্দরের ডোমেস্টিক আগমনী এলাকায় অভিযান চালিয়ে ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকায় আসা ভিকিউ-৯১২ নামের ফ্লাইট থেকে জসিমকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডোমেস্টিক আগমনী এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তবে আটকের পর ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন জসীম। পরবর্তীতে তার দেহ তল্লাশি করা হয়। এতে ৬০টি ছোট প্যাকেটে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।

আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...