উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১১/২০২৩ ৩:৫৫ পিএম , আপডেট: ২৭/১১/২০২৩ ৩:৫৫ পিএম

বিএনপি নির্বাচনে আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল রিসিডিউল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, আমরা চাই সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক।

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় নির্বাচনে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আজ সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন ইসি আলমগীর।

ইসি আলমগীর বলেন, ‘বিএনপি আসলে প্রয়োজনে তাদের সুবিধার্থে আমরা নির্বাচনের রিসিডিউল ঘোষণা করতেও সম্মত আছি।’

আলমগীর আরও বলেন, ‘আমরা চাই, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে খেয়াল রাখতে হবে সংবিধানের যে কার্ট অব ডেট আছে তারমধ্যেই তারিখগুলো পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হবে। আমরা বিএনপিকে নির্বাচনে আসার জন্য সবসময়ই স্বাগত জানাই। তারা নির্বাচনে আসলে সব রকমের সহযোগিতা করা হবে।’

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সকল থানার ওসি।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...