উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১০/২০২২ ৭:০৮ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার বস্তার ওপর শুয়ে আছেন। ফখরুল এখন চাঙা হয়ে গেছেন। কারণ টাকা পাচ্ছেনতো। দুবাই থেকে টাকা আসছে। কারা টাকা পাঠায় আমরা খোঁজ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফখরুলের খবর কি? ফখরুল শুয়ে আছে টাকার বস্তার ওপর। টাকারে টাকা! দুবাইয়ের টাকা। এইতো এল টাকা। ফখরুল মহাখুশি। টাকা পাইলেই বিএনপি খুশি। টাকার বস্তা বিছানার ওপর দিয়ে ফখরুল শুয়ে আছে। টাকা উড়ে আকাশে, বাতাসে। টাকা উড়ে পাড়ায়-মহল্লায়। টাকার খেলা হবে না। খেলা হবে জনগণের।’

রংপুরের সমাবেশের বিষয়ে তিনি বলেন, ‘রংপুরে একটি সমাবেশ হচ্ছে। আপনারা কেউ জানেন? কত রঙ্গ দেখাইলারে জাদু, কত রঙ্গ দেখাইলা! রংপুরে রঙ্গে রঙ্গের নাটক। তিন দিন আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোক এনে রংপুরে শোয়াইয়া রাখছে। মঞ্চের সামনে শুয়ে আছে। মঞ্চের ওপরে শুয়ে আছে। বাড়ির ছাদের ওপর, গুদাম ঘরে শুয়ে আছে।’

চট্টগ্রামসহ বিভিন্ন সমাবেশে বিএনপির লাখ লাখ নেতা-কর্মী উপস্থিত ছিল এ দাবির সমালোচনা করে কাদের বলেন, ‘রংপুরে কত কইবেন? ৫০ / ৬০ হাজার? আওয়ামী লীগের ঢাকা জেলার সম্মেলনে কত লোক হয়েছে খবর নেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এ দেশের স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে। তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দেশসুদ্ধ গিলে ফেলবে। বিএনপি থেকে সাবধান। বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি, বিএনপি থেকে সাবধান।’

বিএনপি মারমুখী আচরণ করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। সেটা আর হবে না। আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। আমাদের দোষ নেই। আমরাতো নিষিদ্ধ করিনি।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপদেষ্টা পরিষদের সদস্য সালমান ফজলুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...