ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১১/২০২৬ ১১:৪৫ এএম

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: মুক্তি কক্সবাজার

ঠিকানা: মুক্তি ভবন, প্রধান কার্যালয়, গোলদীঘির পাড়, কক্সবাজার।

মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩০ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালী জেলার দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করতে সফলভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

দাতা সংস্থা UNOCHA-এর আর্থিক ও কারিগরি সহায়তায় কক্সবাজার জেলার উখিয়া, টেকনাফ উপজেলা এবং স্থানীয়ভাবে “Locally-Led GBV Response and Prevention: Enhancing Access to Life-Saving GBV Services and Risk Mitigation through Women and Girls Safe Spaces in Cox’s Bazar and BhasanChar” প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। উক্ত প্রকল্পের প্রকল্প মেয়াদে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদ, সংখ্যা ও বেতন

১। Project Manager

  • পদসংখ্যা: ০১ জন
  • বেতন: ১,১২,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

২। Deputy Project Manager (Female)

  • পদসংখ্যা: ০১ জন
  • বেতন: ৮০,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

৩। Project Officer-Communication and Knowledge Management (Female)

  • পদসংখ্যা: ০১ জন
  • বেতন: ৭২,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

৪। Project Finance Officer

  • পদসংখ্যা: ০১ জন
  • বেতন: ৭২,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

৫। Project MEAL Officer (Female)

  • পদসংখ্যা: ০১ জন
  • বেতন: ৭২,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

৬। MHPSS Officer (Female)

  • পদসংখ্যা: ০১ জন
  • বেতন: ৬৪,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

৭। Case Manager (Female)

  • পদসংখ্যা: কয়েকজন
  • বেতন: ৬৪,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

৮। Project Admin & Logistic Officer

  • পদসংখ্যা: ০১ জন
  • বেতন: ৫৬,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

৯। Case Worker (Female)

  • পদসংখ্যা: কয়েকজন
  • বেতন: ৪৮,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

১০। Community Mobilizer-GBV

  • পদসংখ্যা: কয়েকজন
  • বেতন: ৪০,০০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

১১। Office Assistant

  • পদসংখ্যা: ০১ জন
  • বেতন: ১৯,২০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

১২। Cleaner

  • পদসংখ্যা: ০১ জন
  • বেতন: ১২,৮০০ টাকা
  • প্রকল্পের অন্যান্য সুবিধাদি প্রযোজ্য।

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা

১. Project Manager: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান, নৃ-বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, সমাজকর্ম বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। GBV/সুরক্ষা/মানবিক সহায়তা প্রকল্প ব্যবস্থাপনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দলনেতৃত্ব, বাজেট ব্যবস্থাপনা ও দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে। কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম পরিচালনা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে। ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর।

২. Deputy Project Manager (Female): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান, নৃ-বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, সমাজকর্ম বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। GBV/সুরক্ষা/মানবিক সহায়তা প্রকল্প ব্যবস্থাপনায় কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দলনেতৃত্ব, বাজেট ব্যবস্থাপনা ও দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে। কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম পরিচালনা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে। ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর।

৩. Project Officer-Communication and Knowledge Management (Female): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা, গণমাধ্যম অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রচার সামগ্রী, জ্ঞানভিত্তিক উপকরণ, ভিডিও ডকুমেন্টারি ও ডকুমেন্টেশন তৈরিতে দক্ষ হতে হবে। জেন্ডার ও সুরক্ষা বিষয়ে ধারণা থাকা বাঞ্ছনীয়। কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম পরিচালনায় দক্ষ হতে হবে। ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর।

৪. Project Finance Officer: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এনজিওতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে হিসাব সংরক্ষণ ও এমএস অফিস প্রোগ্রাম ব্যবহারে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর।

৫. Project MEAL Officer (Female): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এনজিওতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেসলাইন, এন্ডলাইন, MEAL ফ্রেমওয়ার্ক, আউটকাম অ্যাসেসমেন্ট, ফিডব্যাক এবং কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম পরিচালনায় দক্ষ হতে হবে। ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর।

৬. MHPSS Officer (Female): স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় হতে ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং/এডুকেশনাল সাইকোলজি অথবা স্কুল সাইকোলজি বিষয়ে এমএ/এমএসএস/এমএসসি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। লিঙ্গভিত্তিক সহিংসতা, কমিউনিটি-ভিত্তিক মানসিক ও সামাজিক সহায়তা কার্যক্রমে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

৭. Case Manager (Female): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান, নৃ-বিজ্ঞান, মনোবিজ্ঞান, জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। GBV কেস ম্যানেজমেন্ট ও সুরক্ষা কার্যক্রমে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। GBVIMS+/Primero সিস্টেম সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

৮. Project Admin & Logistic Officer: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। যেকোনো প্রতিষ্ঠিত এনজিওতে অ্যাডমিন এবং লজিস্টিক বিভাগে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৯. Case Worker (Female): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম/সামাজিক বিজ্ঞান/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কেস ম্যানেজমেন্ট ও মনোসামাজিক সহায়তা কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

১০. Community Mobilizer-GBV: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) মোকাবিলা ও প্রতিরোধমূলক কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

১১. Office Assistant: যেকোনো বিষয়ে এইচএসসি পাস হতে হবে। অফিস সহায়কের কাজে (ফাইলিং, ফটোকপি, কুরিয়ার ইত্যাদি) অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। শারীরিকভাবে সক্ষম হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

১২. Cleaner: যেকোনো বিষয়ে এসএসসি বা সমমান পাস হতে হবে। অফিস ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিকভাবে সক্ষম হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

আবেদন করার নিয়ম ও শর্তাবলি

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪.১১.২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, প্রার্থীর সম্পর্কে তথ্য দিতে পারবেন এমন ২ জন পূর্ববর্তী প্রতিষ্ঠানে কর্মরত রেফারির নাম, ঠিকানা, ই-মেইল এবং প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(১-৭ নং পদের বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: www.bdjobs.com)

মুক্তি কক্সবাজার লিঙ্গবৈষম্য নিরসন এবং লিঙ্গ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তি কক্সবাজার নারী-পুরুষের সমান সুযোগ প্রদানে বন্ধপরিকর। মুক্তি কক্সবাজার সুরক্ষা নিশ্চিতকরণে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে। সকল কর্মী সংস্থার আচরণবিধি, যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি থেকে সুরক্ষা নীতি, এইচ আর নীতি, জেন্ডার নীতি, শিশু সুরক্ষা নীতি এবং অনিয়ম প্রতিরোধ নীতি মেনে চলতে বাধ্য।

আবেদন পাঠানোর ঠিকানা:

পরিচালক মানবসম্পদ বিভাগ মুক্তি কক্সবাজার মুক্তি ভবন, প্রধান কার্যালয়, গোলদীঘির পাড় কক্সবাজার।

ই-মেইল: jobsmukticox@gmail.com

পাঠকের মতামত

এইচএসসি পাসে শিক্ষক নিয়োগ দিচ্ছে এনজিও কোডেক, কর্মস্থল উখিয়া ও টেকনাফ

বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি জাতিসংঘের শরণার্থী ...

এইচএসসি পাসে রামুতে ৩৭ জনকে নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন

  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ “চাইল্ড সেফটি-নেট প্রজেক্ট, রামু” সহায়তাকারী পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশের ...