প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৪:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিতে যারা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মুখে বাজেট নিয়ে দুর্নীতির কথা মানায় না। তারা ঢাকায় বসে ফটোসেশন করে। বিএনপি জনগণের দুর্দিনে পাশে না দাড়িয়ে সরকারের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় টুঙ্গীপাড়া খ্যাত কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একজন মানুষও ঘরবাড়িহীন ও না খেয়ে থাকবে না, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। তাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের নেতৃত্বে সাতটি প্রতিনিধিদল ভাগ হয়ে দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে।

মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমিউদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধাণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

গত ১৯ মে আঘাত হানা ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত উপকুলবাসীকে ত্রাণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল তিন দিন ধরে কক্সবাজারে অবস্থান করছেন। এর আগে তারা কক্সবাজার সদর, টেকনাফ, সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer