উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ১০:৪৩ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বারুনী স্নান ও গঙ্গাপূজা। প্রতিবছরের ন্যায় এবারও কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে হিন্দু সম্প্রদায়ের উৎসব বারুণী স্নানে নেমে জয় শর্মা (১৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত পুণ্যার্থী কক্সবাজার পৌর প্রিপ্যারাটরি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ও শহরের ঘোনাপাড়া এলাকার বিমল শর্মার পুত্র।

হিন্দু সম্প্রদায়ের এই উৎসব বারুণী স্নান উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে নেমেছিল মানুষের ঢল। তার সাথে স্নান করা সহপাঠীরা জানায়, নিহত পুণ্যার্থী জয় শর্মা ও তার সহপাঠীরা একসাথে স্নান করতে থাকেন এবং এক পর্যায়ে পানির স্রোতে ভেসে যায় সে।

তাকে সেখানে দেখতে না পেয়ে সহপাঠীরা ভাবে সে পাড়ে উঠে এসেছে, এরপর তার সাথে স্নান করতে থাকা সহপাঠীরাও পাড়ে উঠে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। প্রায় এক ঘন্টা খোজাখুজির পর সেখানে থাকা লোকজন তাঁকে ভেসে আসতে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে, কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় হাসপাতালের মর্গের সামনে নিহত জয় শর্মার পরিবার, আত্মীয়স্বজন ও সহপাঠীদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...