প্রকাশিত: ০৬/০৭/২০১৭ ৮:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৪ পিএম

চকরিয়া প্রতিনিধি::
চকরিয়ায় টানা চারদিনের অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি দুর্গত জনপদের বন্যা পরিস্থিতি এবং মানুষের সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তিনি উপজেলার কাকারা, সাহারবিল ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ, ঘুনিয়াসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
দুপুরে দুর্গত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো.আলী হোসেন উপজেলা পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। এতে বক্তব্য রাখেন সংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো.দিদারুল আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মো.নুরুল আবছার ও রেড ক্রিসেন্ট সোসাইটি উপজেলা কর্মকর্তা মুনীর চৌধুরী। এছাড়াও অনুষ্ঠিত সভায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো.আলী হোসেন বলেন, চকরিয়া উপজেলার বন্যাদুর্গত এলাকার সার্বিক অবস্থা প্রকট। সার্বিক উন্নয়ন এবং বানবাসি মানুষের জন্য অতি সহসা সরকারিভাবে পর্যাপ্ত ত্রান সহায়তা দেয়ার ব্যবস্থা নেয়া হবে, যাতে ক্ষতিগ্রস্থ মানুষ আবারও আগের অবস্থায় ফিরতে পারে। তিনি বলেন, দ্রত সময়ে পর্যাপ্ত ত্রান সহায়তা চেয়ে চকরিয়াসহ জেলার প্রত্যেক উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতির বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রানালয়কে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই দুর্গত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের ত্রাণ সহায়তা নিশ্চিত করা হবে।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...