প্রকাশিত: ১৪/০৭/২০১৮ ৪:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৪ এএম

স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডেই। তারপরেই অনেকটা লোকচক্ষুর অন্তরালে লিওনেল মেসি। বার্সেলোনায় ফিরে এতোদিন পরিবারের সঙ্গে ছুটি কাঁটিয়ে মাত্রই ফিরেছেন বার্সেলোনায়।

মেসি বার্সেলনাতে ফিরলেও তাকে নিয়ে বেশ বড়সড় গুঞ্জন শুরু হয়েছিল বাংলাদেশে। ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনের জন্য চলতি মাসের ২২ জুলাই বাংলাদেশের আসার গুঞ্জন চাওর হয়েছিল বাংলাদেশের গণমাধ্যমে।

কিন্তু সেটিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বাংলাদেশে উইনিসেফের যোগাযোগ ব্যবস্থাপক এএম সাকিল ফয়েজুল্লাহ। জাগো নিউজকে তিনি জানান, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন একটি খবর। বর্তমানে বাংলাদেশে আসার কোন সম্ভাবনা নেই মেসির।’

ফয়েজুল্লাহ আরো জানান, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এবং তাদের ওখানকার ইউনিসেফ অফিসে যোগাযোগ করেও মেসির বাংলাদেশে আসার ব্যাপারে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন লিওনেল মেসি। ইউনিসেফের দূত হিসেবে ২০০৬ সালে জিনেদিন জিদান বাংলাদেশে আসলেও আর তেমন বড় কোন ফুটবলারের বিংশ শতাব্দীতে পা পড়েনি এই বাংলাদেশে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer