ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১২/২০২৪ ৪:৪১ পিএম , আপডেট: ২৩/১২/২০২৪ ৪:৪৩ পিএম

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা প্ল্যান্টে বাংলাদেশের জন্য বিদ্যুৎ উৎপাদন করে আদানি গ্রুপ। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা জটিলায় এই প্ল্যাটে বাংলাদেশের জন্য বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।




Page Title



এ অবস্থায় গোড্ডা প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশি অন্যান্য দেশগুলোর (যেমন শ্রীলঙ্কা) কাছে বিক্রি করার কথা ভাবছে আদানি। তবে এক্ষেত্রে বাংলাদেশের সম্মতি নিতে হবে আদানিকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেসলাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার চাপে পড়েছে আদানি পাওয়ারের এই প্রকল্পটি। প্রকল্পটি টিকিয়ে রাখতে ভারত সরকার গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ দেশের মধ্যে বিক্রি করার অনুমতি দিয়েছে। তবে এর জন্য আদানিকে একটি নতুন ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপন করতে হবে। কারণ বর্তমান নেটওয়ার্কটি শুধুই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য নির্মিত।

এখন বাংলাদেশ যদি অনুমোদন দেয়, সেক্ষেত্রে আদানি পাওয়ার গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ শ্রীলঙ্কার কাছে বিক্রি করতে পারবে। এ ক্ষেত্রে ভারতীয় নিয়মকানুনের বড় কোনো বাধা নেই।

অন্তবর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দ্য হিন্দু বিজনেসলাইনকে বলেন, ‘বাংলাদেশের জন্য নিবেদিত প্রকল্পটি শ্রীলঙ্কার কাছে বিক্রি করতে হলে, আমার ধারণা, তাদের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মতির প্রয়োজন হবে।’

দ্য হিন্দু বিজনেস লাইস ব্যাপারে মন্তব্য জানতে আদানি গ্রুপের কাছে ই-মেইল করলেও তারা কোনো উত্তর দেয়নি।

বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশের কাছে আদানি গ্রুপের কয়েক মিলিয়ন ডলার বকেয়া রয়েছে। যদিও সঠিক পরিমাণ কতটা তা নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। বকেয়া না মেটানোর অভিযোগ তুলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার।

নাম প্রকাশে অনিচ্ছুক আদানির কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ থেকে বিদ্যুতের চাহিদা আরও কমেছে। এতে প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ কম হয়েছে। ফলে বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ দেশীয় বাজারের পাশাপাশি শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে বিক্রি করতে চাইছে তারা। ভারতীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতে, প্রকল্পটি থেকে শ্রীলঙ্কার কাছে বিদ্যুৎ বিক্রি করা ভারতীয় নিয়মে কোনো সমস্যা হবে না। ১,৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গোড্ডা প্ল্যান্টটি ২০২৩ সালের জুন মাসে চালু করেছিল আদানি পাওয়ার।

এদিকে, বাংলাদেশে আদানি প্রকল্পটি যাচাই-বাছাই চলছে। হাইকোর্ট ১১টি প্রকল্পের বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। যার মধ্যে আদানি পাওয়ারও রয়েছে। অন্তর্বর্তী সরকারকে এই উদ্দেশ্যে আন্তর্জাতিক আইন সংস্থা নিয়োগের জন্য বলেছে হাইকোর্ট

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer