প্রকাশিত: ৩০/০৯/২০১৮ ১০:৩২ পিএম , আপডেট: ৩০/০৯/২০১৮ ১০:৩৮ পিএম
রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক :

রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

অধিনায়ক হিসেবে চলতি বছরেই দুটি টুর্নামেন্টে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। একটি নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজ এবং অপরটি সদ্য সমাপ্ত এশিয়া কাপ।

দুটি ইভেন্টের ফাইনালেই খেলেছিল বাংলাদেশ-ভারত। আর দুটি শিরোপাই উঠেছে রোহিত শর্মার হাতে। কাছ থেকে তিনি দেখেছেন বাংলাদেশের উন্নতি। তাই প্রশংসা না করে পারলেন না এই হার্ডহিটিং ওপেনার।

এবারের আসর মিলিয়ে এশিয়া কাপে তিনবার রানার্সআপ হলো বাংলাদেশ। এর মধ্যে সর্বশেষ দুইবার ভারতের কাছে হেরে। ২২২ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই করেছিল মাশরাফি বাহিনী। রোহিতদের ম্যাচ জিততে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। হারাতে হয়েছে ৭টি উইকেট।
ভাগ্য একটু সহায়তা করলে ম্যাচটি জেতার পূর্ণ সুযোগ ছিল টাইগারদের। কিন্তু এবারও স্বপ্নপূরণ হলো না।

তবু টাইগারদের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শিরোপা নিয়ে দেশে ফিরে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে রোহিত বলেছেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। প্রথম ১০ ওভারেই তাঁরা আমাদের চাপে ফেলে দেয়। বাকি খেলোয়াড়দের সাহায্য না পেলে কাজটা মোটেই সহজ হতো না। ’

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer