প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ৭:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৪ এএম

ডেস্ক নিউজ  :ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক বিক্রেতা ভেবল বাচ্চু (৪৫) নিহত হয়েছেন। সোমবার (০৩ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ চৈতলামারি নামক এলাকায় এ বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।

অভিযানে ঘটনাস্থল থেকে ২শ’ পিস ইয়াবা ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়।

নিহত আসামি বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুর নামে থানায় ১৫টিরও বেশি মাদক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, কতিপয় মাদক বিক্রেতারা ওই এলাকায় মাদক ভাগাভাগি করছে এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারি গুলিবর্ষণ করে। আত্মরক্ষার পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

উভয়ের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশিকালে মাদক সম্রাট বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...